ব্রেকিং নিউজ :

জালালাবাদ ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন | ১৩৯
জালালাবাদ ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জালালাবাদ ইউনিয়ান প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ইব্রাহিম ভাইয়ের সহধর্মিণীর মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ২নং জালালাবাদ ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত শনিবার মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ইব্রাহিমের সহধর্মিণী ইন্তেকাল করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুল, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল মোনায়েম সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ওয়ার্ড দায়িত্বশীল, কর্মী ও সমর্থকবৃন্দ।

অনুষ্ঠানে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পরিশেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।