
মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা পর্যায়ের যুব দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় কলারোয়া উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মু. শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সঞ্চালনা করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মো. শরিফুজ্জামান মিঠু।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবির।
এ ছাড়া বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে যুব ও ক্রীড়া বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি যুবকদের মাঝে দায়িত্বশীলতা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উপস্থিত দায়িত্বশীলরা নিজ নিজ ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম আরও সম্প্রসারণ, সাংগঠনিক যোগাযোগ জোরদার এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, পরিকল্পিত ও ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে যুবসমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :