ব্রেকিং নিউজ :

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন 


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ১:২০ অপরাহ্ন | ১৯৯
দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন 
🖼️ ফটো কার্ড তৈরি করুন

লিটন ঘোষ বাপি 

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ই অক্টোবর) সকাল ১১টায় দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট মধ্যমিক বিদ্যালয়  হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মোদন মোহন পাল, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার মন্ডল সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।