ব্রেকিং নিউজ :

কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন | ২৭১৯
কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ^ময়” এই শ্লোগানকে সামনে রেখে কলারোয়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ২শে জানুয়ারী) সকাল ১১-৩০ সময় কলারোয়া উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় মেলায় প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ উপস্থিত থেকে ২ দিন ব্যাপি মোলার উদ্বোধন করেন। উদ্বোধন অনুাষ্টানে তিনি তার বক্তব্যে বলেন জ্ঞান বিজ্ঞানে আমরা যত এগিয়ে যাব তত আমরা এগিয়ে যাব, পুরনোকে প্রাধ্যন্ন না দিয়ে প্রতিদিনের জ্ঞান –বিজ্ঞান নিয়ে গবেষনা ও আবিস্কার নিয়ে আমাদের চিন্তা করতে হবে।


এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম , কলারোয়া উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা মোঃ আল –মামুন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন,একাডেমি সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া ফাজিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওঃ মোঃ আহম্মোদ আলী,কলারোয়া সরকারী পাইলট স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ তামিম আজাদ মেরিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রোকুনুজ্জামানসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মেলা উদ্বোধন শেষে সকল স্টল প্রদর্শন করেন।