ব্রেকিং নিউজ :

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে আশাশুনি স্বেচ্ছাসেবক দলের মহড়া ও মোটর সাইকেল শোডাউন


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ১:২২ অপরাহ্ন | ১৪৯
নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে আশাশুনি স্বেচ্ছাসেবক দলের মহড়া ও মোটর সাইকেল শোডাউন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনি প্রতিনিধি
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আশাশুনিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহড়া ও বিশাল মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
​শনিবার (২৮ নভেম্বর) বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোডাউনটি শুরু হয়ে আশাশুনি বাজার প্রদক্ষিণ ও উপজেলা পরিষদ চত্বর ঘুরে পুনরায় ইউনিয়ন পরিষদ মোড় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
​কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে এই শোডাউন ও মহড়ার আয়োজন করা হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোডাউন চলাকালীন ও পরবর্তী বক্তব্যে নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও বক্তব্য তুলে ধরেন এবং যেকোনো নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
​কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও নেতৃত্ব দেন আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএম আশিকুজ্জামান আশিক,যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহেল সাগর মজিদ,যুগ্ম আহ্বায়ক সাজিনুর রহমান সাজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাৎ হোসেন এবং মোঃ আলমঙ্গীর হোসেন। এছাড়াও আবুল কালাম আজাদ, আলতাফ হোসেন,নাহিনুর ইসলাম ও মুকুল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।