ব্রেকিং নিউজ :

৪০ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকতে পারে আরও ২–৩ দিন


প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ন | ১৮৯
৪০ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকতে পারে আরও ২–৩ দিন

ঢাকাসহ দেশের ৪০ জেলায় বইছে তাপপ্রবাহ। যা আরও দুই থেকে তিনদিন থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।
তীব্র তাপপ্রবাহে কয়দিন ধরেই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দেশের বিভিন্ন স্থানে মাঝেমধ্যে বৃষ্টির খবর মিললেও রাজধানীতে তা দেখা যায়নি।
অধিদপ্তর বলছে, বৃহস্পতিবারের পর থেকে দেশে সক্রিয় হবে মৌসুমী বায়ু। সেসময় সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল, ভোলা জেলা এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ বইছে।
অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। ভ্যাপসা গরমে তাপমাত্রা বাড়ছে। মৌসুমী বায়ুর আগমনে সারা দেশে বর্ষা মৌসুম শুরু হবে।

(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট টিভি)