ব্রেকিং নিউজ :

দীর্ঘ ৫০ বছরের মিষ্টি ব্যবসার অবসান: বামনখালী বাজারে ব্যবসায়ী সন্তোষ ঘোষের মৃত্যু


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন | ১৪৯
দীর্ঘ ৫০ বছরের মিষ্টি ব্যবসার অবসান: বামনখালী বাজারে ব্যবসায়ী সন্তোষ ঘোষের মৃত্যু

যুগী খালি (কলারোয়া) প্রতিনিধি :
বাজারের সুপরিচিত ও প্রবীণ মিষ্টি ব্যবসায়ী শ্রী সন্তোষ ঘোষ (৭০) আর নেই। সোমবার দুপুরের পর নিজ মিষ্টির দোকানে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বাজারের ব্যবসায়ী, ক্রেতা এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রায় ৫০ বছর ধরে তিনি সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে মিষ্টি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর হাতে তৈরি মিষ্টির সুনাম ছিল এলাকাজুড়ে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা,এক পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শ্রী সন্তোষ ঘোষের প্রয়াণে বামনখালী বাজারের ব্যবসায়ী মহল এক অভিজ্ঞ ও জনপ্রিয় ব্যবসায়ীকে হারালো। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন, এছাড়া বামন খালি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সহ সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।