
আশাশুনি প্রতিনিধি:
উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরার আশাশুনিতে ৩২৫টি উন্নতমানের ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল চারটায় শ্রীউলা ইউনিয়নের ৬৫টি পরিবারের মধ্যে পাঁচটি করে চারা বিতরণ করে ‘উদারতা যুব ফাউন্ডেশন’।
সংস্থার নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা সমবায় পরিদর্শক সন্ন্যাসী কুমার ম-ল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে সন্ন্যাসী কুমার ম-ল বলেন, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ফলজ গাছ কেবল পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, বরং পরিবারের পুষ্টি ও আয়েরও উৎস হয়ে ওঠে। আয়োজকদের পক্ষে আল-আমিন ও আবু তাহের কার্যক্রম পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :