ব্রেকিং নিউজ :

কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ১:০৯ অপরাহ্ন | ২৬৯
কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি:
কলারোয়ায় নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার সিংহলাল বাজারে স্থানীয় মেঘনা ট্রেডার্সের আয়োজনে এই কর্মশালা হয়।
প্রভাষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা রিজিয়নের ফিশারিজ এক্সিকিউটিভ অফিসার কৃষিবিদ ইমরুল কায়েস। তিনি মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতি, মাছের রোগবালাই প্রতিরোধ ও উৎপাদন বাড়ানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি ছিলেন মৎস্য মেডিকেল প্রমোশন অফিসার রনি আহম্মেদ। কর্মশালায় জালালাবাদ ইউনিয়নসহ আশপাশের এলাকার প্রায় অর্ধশতাধিক মৎস্য চাষি অংশ নেন।