ব্রেকিং নিউজ :

ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে ১০০ কোটি টাকার খেজুর আমদানি


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ১:১১ অপরাহ্ন | ১৭৯
ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে ১০০ কোটি টাকার খেজুর আমদানি

সাতক্ষীরা প্রতিনিধি:
ঋতু বৈচিত্র্যের মধুমাসে রসালো ফলের সমারোহ শেষ হওয়ার পর বর্ষা মৌসুমে ফলের বৈচিত্র্য আনতে ভারত থেকে আমদানি করা হচ্ছে আধাপাকা (ডাসা) খেজুর। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ কোটি টাকা মূল্যের ৯২ মেট্রিক টন ডাসা খেজুর আমদানি হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া (আইপি) দেশের শীর্ষ কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের রাজস্থান থেকে এই খেজুরের চালান নিয়ে এসেছে। দেশীয় ফলের মৌসুম পার হওয়ার পর বাজারে এ খেজুরের চাহিদা বেশ ভালো থাকে।
ব্যবসায়ীরা জানান, হলুদ রঙের এই আধাপাকা খেজুরের স্বাদ ও মিষ্টতা অনন্য। দেশে মৌসুমী ফলের সরবরাহ কমে এলে এর চাহিদা বাড়ে। মূলত বর্ষা মৌসুমে আমদানিকারকেরা এই ফল আনেন। পরবর্তীতে তা স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। খুচরা বাজারে ছড়া ঝুলিয়ে প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। অন্যদিকে পাইকারি বাজারে প্রতি কেজির দর ২৫০ থেকে ২৭০ টাকা।
স্থানীয় ফল ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, ফরমালিন বা কোনো ধরনের রাসায়নিক ছাড়াই ভারত থেকে সরাসরি এই খেজুর আমদানি করা হয়। গাছে পাকা এই খেজুরের স্বাদ অন্য যেকোনো অঞ্চলের আমদানি করা খেজুরের চেয়ে আলাদা হওয়ায় বাজারে এর বিশেষ কদর রয়েছে।