
মেহেদী হাসান
তোমাদের মধ্যে সর্ব উত্তম ব্যক্তি সেই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়’— বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র এই হাদিসকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় ফাজিল (স্নাতক) পাস ৩য় বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২০২৬ শিক্ষাবর্ষের এই বিদায়ী অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ‘এসো দ্বীনের এ আঙিনায়, নেমে যাও দেশসেবায়’— এই স্লোগানকে বুকে ধারণ করে বিদায়ী শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দেওয়ার এবং দেশসেবায় নিজেদের নিবেদিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সার্বিক সাফল্য এবং দ্বীনের পথে অবিচল থাকার জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :