ব্রেকিং নিউজ :

আকস্মিক তালা হাসপাতাল পরিদর্শন করলেন এমপি ইজ্জত উল্লাহ


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ১:৩১ অপরাহ্ন | ১৩৯
আকস্মিক তালা হাসপাতাল পরিদর্শন করলেন এমপি ইজ্জত উল্লাহ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কামরুজ্জামান মিঠু
সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে যান। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবার খোঁজখবর নেন তিনি। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে সংসদ সদস্য বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবার মান সম্পর্কে জানতে চান। রোগীদের অনেকে হাসপাতালের সেবায় সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসপাতালের টিএইচওর কার্যালয়ে বসে হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফয়সাল আহম্মেদ, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের নেতা ডা. আফতাব উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি গাজী সুজায়াত আলী, তালা উপজেলা জামায়াতের নেতা মুজিবর রহমান, তালা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাহিদুর রহমান, প্রভাষক খলিলুর রহমান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, মিলন গোলদার, মুহিবুল্লাহসহ অনেকে।