ব্রেকিং নিউজ :

স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ নূর হোসেন দিবস আজ


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন | ১৫৯
স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ নূর হোসেন দিবস আজ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এ আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে আরো বেগবান করে।
দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও আলোচনা সভা।
স্বৈরশাসকের সব বাধা উপেক্ষা করে ১০ নভেম্বর সকাল থেকেই সচিবালয়ের চারদিকে আন্দোলনকারী ছাত্র-জনতার মিছিল আসতে শুরু করে। তখন তোপখানা রোডের মুখে পুলিশ বক্স পেরিয়ে শুরু হয় নূর হোসেনদের সাহসী মিছিল। সাহসী যুবক উদাম গায়ে লিখেছিল ‘স্বৈরাচার নিপাত যাক—গণতন্ত্র মুক্তি পাক’।