
বিশেষ প্রতিনিধি :
কলারোয়া সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী বিশেষ অভিযান ৩ লাখ ৯২ হাজার টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করা হয়েছে। ১১ নভেম্বর বুধবার ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও কাকডাঙ্গা বিওপি পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এসব পন্য আটক করে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম
কেড়াগাছি সিমান্ত থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ এবং গোয়ালচাতর থেকে ১ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে আনা এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :