ব্রেকিং নিউজ :

বিশ্ব পাইলস দিবসে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন | ১০৯
বিশ্ব পাইলস দিবসে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকালে কোলোরেক্টাল ক্যান্সার কনসালটেশন সেন্টারের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সকালে শহরের চৌরঙ্গী মোড় থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জবেদা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাইলস ও কোলোরেক্টাল ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. মো. আসাদুজ্জামান। এ সময় জবেদা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. এনামুল হক, সহকারী মো. আমানুল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।