ব্রেকিং নিউজ :

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু সোমবার


প্রকাশের সময় : মে ৩১, ২০২৬, ৫:০৭ অপরাহ্ন | ১২৯
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু সোমবার

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এ মামলায় সরকার আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার সকালে ঝিনাই দহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, এক সপ্তাহের মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় প্রথম দিনই মামলার শুনানির দিন ঠিক করেছে আদালত।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন,মানবাধিকার কমিশন ও গুম কমিশন আইন বিষয়ে সুপারিশ যাচাই-বাছাই চলছে বলেও জানান মো. আসাদুজ্জামান।

(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট টিভি)