ব্রেকিং নিউজ :

সোনার ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা


প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ন | ১৩৯
সোনার ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

দেশের বাজারে সোনার দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। আজ মঙ্গলবার সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন দর নির্ধারণ করেছে। বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে সোনার দাম কমায় দর সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা ৩ হাজার ১৪৯ টাকা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
সোনার দামের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এরআগে সর্বশেষ ঈদের আগে ২৫ মে সোনার দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছিল ২ হাজার ১৫৮ টাকা।

(নিউজ ডেস্ক ইনডিপেনডেন্ট টিভি)