ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় মোবাইল কোর্টে ৩ ফার্মেসিকে জরিমানা, জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ অভিযান।


প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন | ৬৯
সাতক্ষীরায় মোবাইল কোর্টে ৩ ফার্মেসিকে জরিমানা, জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের যৌথ অভিযান।

সাতক্ষীরা প্রতিনিধি:

জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কুল্যার মোড় বাজার এলাকায় ভেজাল, অনিয়ম ও আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর।
রোববার (২৮ জুন) পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ধারা ৪০ (খ/গ/ঘ) লঙ্ঘনের দায়ে ৩টি ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে বিভিন্ন ফার্মেসার লাইসেন্স, ওষুধ সংরক্ষণের নিয়ম, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়।
অভিযান পরিচালনাকারীরা জানান, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না। ওষুধ বিক্রয়ের ক্ষেত্রে আইন মেনে চলা এবং যথাযথ লাইসেন্স, সংরক্ষণ ও বিক্রয় বিধি অনুসরণ করা সকল ফার্মেসির জন্য বাধ্যতামূলক।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের নিরাপদ ও মানসম্মত ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের এ যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে অনিয়ম অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ ব্যবহারে আরও আস্থা ফিরে পাবে।