ব্রেকিং নিউজ :

ঝাউডাঙ্গায় মহাসড়কের পাশে অবৈধ বালুর ব্যবসা, দুর্ঘটনার আশঙ্কা


প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন | ২২৯
ঝাউডাঙ্গায় মহাসড়কের পাশে অবৈধ বালুর ব্যবসা, দুর্ঘটনার আশঙ্কা

ঝাউডাঙ্গা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারের কাছে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে বালু, ইট ও খোয়া রেখে বিক্রির অভিযোগ উঠেছে। ১নম্বর ওয়ার্ড ওয়ারিয়া পূজা ম-পের সামনে মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠা ‘আব্দুল্লাহ বালি’ ও ‘খোলা ঘর’ নামের দুটি প্রতিষ্ঠানের এই কর্মকা-ের কারণে ব্যস্ততম এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বড় একটি অংশ জুড়ে বালুর স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয় পথচারী ও বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষার মৌসুমে বৃষ্টির পানির সঙ্গে এই বালু মিশে সড়কে পিচ্ছিল কাদার সৃষ্টি হয়। আবার রোদ হলে সেই বালু শুকিয়ে ধুলোয় পরিণত হয়। ভারী যানবাহন চলাচলের সময় ধুলার কারণে সাধারণ পথচারী, মোটরসাইকেল আরোহী এবং স্কুলগামী শিশুদের চলাচল করা অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, সড়ক থেকে অন্তত ১০ ফুট দূরে বালু রাখার অনুরোধ করা হলেও ব্যবসায়ীরা তা আমলে নেননি। এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হলেও কয়েক দিন পর পুনরায় একই অবস্থা তৈরি হয়। ধুলোবালির কারণে সংলগ্ন বাড়িঘরের পরিবেশও মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বিষয়টি সরেজমিনে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(পত্রদূত)