ব্রেকিং নিউজ :

সাতক্ষীরা সদরের জমি বিরোধে দুই শিক্ষকসহ আহত ৩, যুবদল নেতাসহ আটক ৪


প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন | ৬১৯
সাতক্ষীরা সদরের  জমি বিরোধে দুই শিক্ষকসহ আহত ৩, যুবদল নেতাসহ আটক ৪

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদরের কুশখালীতে যুবদল নেতা ও তাঁর দুই ছেলের সন্ত্রাসী হামলায় প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে কুশখালী বাজারের পশ্চিম পাশে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কুশখালী গ্রামের মৃত বিমল রায়ের ছেলে শিক্ষক অশোক রায় ও দীপক রায় এবং মৃত জিতেন রায়ের ছেলে শিক্ষক রতন রায়। বর্তমানে তাঁরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনার সত্যতা পেয়ে তিনজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। কুশখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান অভিযুক্ত অরুণ বিশ্বাসের দলীয় সদস্যপদের বিষয়টি নিশ্চিত করেছেন।