
ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন (বাপা)-এর আয়োজনে ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ‘ফুড এক্সপো ২০২৬’। ১০ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক, নিরাপদ খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহণকারী বিশ্বের ২৭টি দেশের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেজেএন (কামরান হানি) স্টলে রপ্তানিযোগ্য মধুর মান নিয়ে আলোচনা করেন এমডি মেহেদী হাসান। এ সময় বাংলাদেশ বিকিপার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এবাদুল্লাহ আফজালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্টল পরিদর্শনকালে বাংলাদেশ থেকে মধু রপ্তানির অপার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। দেশের মধু উৎপাদন, গুণগত মান এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির সম্ভাবনা নিয়ে এ সময় আলোচনা হয়।
আপনার মতামত লিখুন :