
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
তালায় যুবলীগ-ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালার সুভাষিনীতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। মানচিত্রদেখুন
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় তালা জনতা ব্যাংক চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা এম এম মারুফ উল ইসলাম, তালা থানা ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব এস কে ফারুক, যুগ্ম আহ্বায়ক আব্রাহাম রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম, আসাদ ও জাকির, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আহমেদ আলী, খলিলনগর যুবদলের আহ্বায়ক করিম, ইসলামকাটি যুবদলের আহ্বায়ক মমীন, তেঁতুলিয়া যুবদলের আহ্বায়ক সবুজ ও সদস্যসচিব ওলি।
এ ছাড়া জালালপুর যুবদলের সদস্যসচিব আল আমিন, মাগুরা যুবদলের আহ্বায়ক শাহিন ও সদস্যসচিব শরজিৎ সরকার, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি জি এম ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ জানিয়ে বলেন, এলাকায় বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
আপনার মতামত লিখুন :