
কামরুল হাসান
সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তর ঘোষিত আম ক্যালেন্ডার অনুসরণ না করে অপরিপক্ব আম বাজারজাত করায় এক আম ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে অপরিপক্ব ১৫ ক্যারট হিমসাগর আম বিনষ্ট করা হয়। আম ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৫ মে হিমসাগর আম সংগ্রহ ও বাজারজাত করার থাকলেও যশোরের শার্শা থানার মহিষা গ্রামের নজরুল ইসলামের ছেলে আম ব্যবসায়ী আব্দুস সালাম (৩৬) সোমবার অপরিপক্ব হিমসাগর আম বিক্রি করার জন্য উপজেলার বেলতলা আম বাজারে নিয়ে আসেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই আম ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ১৫ টি ক্যারেটে থাকা ৩০০ কেজি হিমসাগর আম কেকেইপি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনষ্ট করা হয়।
আপনার মতামত লিখুন :