
রাশেদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের অসুস্থতার খবর শুনামাত্রই তাকে দেখতে ছুটে যান তালা-কলারোয়ার সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউএনও’র সরকারি বাসভবনে গিয়ে তিনি অসুস্থ আরিফুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এমপির এই সৌজন্য সাক্ষাৎ ও মানবিক খোঁজখবরে উপস্থিত নেতাকর্মীদের মাঝেও আন্তরিকতার পরিবেশ সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, ইউনিট সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, কলারোয়া পৌরসভা জামায়াতের আমীর অধ্যাপক ইউনুস আলী বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, অসুস্থতার খবর পাওয়ার পরপরই এমপির এভাবে খোঁজ নিতে ছুটে যাওয়াকে মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ হিসেবে দেখছেন তারা।
আপনার মতামত লিখুন :