ব্রেকিং নিউজ :

টিউবওয়েল চাপার সময় আকস্মিক মৃত্যু: হৃদরোগজনিত কারণে প্রাণ গেল আব্দুল হামিদের


প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৫:২১ অপরাহ্ন | ৩৮৯
টিউবওয়েল চাপার সময় আকস্মিক মৃত্যু: হৃদরোগজনিত কারণে প্রাণ গেল আব্দুল হামিদের

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৭ নং চন্দনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঁদপুর গ্রামে আব্দুল হামিদ (৪৫) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি মৃত রফিকুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সকাল ছয়টার দিকে বাড়ির টিউবওয়েল চাপ দিয়ে পানি উত্তোলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল হামিদ। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে জানা যায়, আব্দুল হামিদ পূর্ব থেকেই হৃদরোগে ভুগছিলেন এবং তার হৃদযন্ত্রে রিং বসানো ছিল। ধারণা করা হচ্ছে, টিউবওয়েল চাপার সময় শারীরিক চাপের কারণে তিনি স্ট্রোক বা হার্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান।

খবর পেয়ে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম এবং কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন যে, এটি একটি স্বাভাবিক মৃত্যু এবং পূর্বের শারীরিক জটিলতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।