
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
ভারতের মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, হত্যা, মসজিদে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১২টায় নগরীর প্রেসক্লাব চত্বরে আইনি সহায়তা কেন্দ্র-আসক ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আসকের রংপুর বিভাগীয় সভাপতি আমিনা বেগম রিপার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাহিদা পারভিন, সহ-সাধারণ সম্পাদক মোখছেদুল হাসান মিঠু, সুমন সরকার ও সাংগঠনিক সম্পাদক শাহীন রেজা প্রমুখ।
বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতন এবং মসজিদে হামলার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অভিযোগ করেন, ভারত সরকার উগ্রবাদী গোষ্ঠীগুলোকে প্রশ্রয় দিচ্ছে। অবিলম্বে এসব হামলা-নির্যাতন বন্ধ এবং জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ সময় বক্তারা ভারতে মুসলমান হত্যা ও মসজিদে হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :